এনামুলের বিদায়ে ভাঙল জুটি
দ্বিতীয় সেশনের শুরুতে সাফল্য পেল জিম্বাবুয়ে। ভাঙতে পারল বাংলাদেশের শুরুর জুটি।
ব্লেসিং মুজারাবানির বলে একটু ভুগছিলেন এনামুল হক। শেষ পর্যন্ত দীর্ঘদেহী পেসারের বলেই এলবিডব্লিউ হয়ে তিনি ফিরলেন।
অফ স্টাম্প ঘেঁষা লেংথ ডেলিভারির লাইনে যেতে পারেননি এনামুল। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে পেছনের পায়ে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিয়ে রিভিউ নেন এনামুল।
বল আঘাত হানত অফ-মিডল স্টাম্পে। ইম্প্যাক্ট আম্পায়ার্স কল হওয়ায় নষ্ট হয়নি রিভিউ, ফিরে যান এনামুল। ভাঙে ১৮৯ বল স্থায়ী ১১৮ রানের জুটি।

0 Comments