: চুপিচুপি পাগলামি

 



রাত প্রায় একটা বাজে।ঢাকার এক বিলাসবহুল হোটেলে চলছে গোপন "সাইলেন্ট পার্টি" — সবাই নিজের হেডফোনে মিউজিক শুনে নাচছে, বাইরের দুনিয়ায় নীরবতা।চারদিকে নরম আলো, নাচের ছন্দে হারিয়ে যাওয়া মানুষজন।
তানহা লাল শর্ট ড্রেসে আগুনের মতো লাগছিল। রিফাত তার পুরনো ক্রাশ, আজ আবার নতুন করে তাকে দেখে হারিয়ে গেল।চোখাচোখি হলো, ইশারা হলো, যেন দুই দুষ্টু পাখি আজ রাতটা নিজেদের করে নিতে চায়।
রিফাত একটু এগিয়ে এসে তানহার হাতে আলতো করে টান দিল।তানহা অবাক হয়ে তাকালো, তারপর চোখ টিপে হাসল।রিফাত ইশারায় দেখালো — পেছনের করিডোরে চলো।তানহা একটু ভাব দেখিয়ে, নাচতে নাচতেই তার পেছন পেছন হাঁটতে লাগল।
করিডোরটা ছিল ফাঁকা, হালকা আলো আর একটু সুনসান পরিবেশ।হঠাৎ রিফাত তানহাকে দেয়ালে ঠেসে দিল।তানহার শ্বাস যেন হালকা হয়ে এল।রিফাত তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল,"তুমি জানো না, আজকে তোমায় কতো সুন্দর লাগছে..."
তানহা ঠোঁট কামড়ে হাসল, দুষ্টু দুষ্টু চোখে তাকাল।"এখন যদি কেউ ধরে ফেলে?"রিফাত হালকা হেসে বলল,"তখন বলবো, তুমি আমার হারানো ভালোবাসা... যাকে খুঁজতে এসেছি!"
দুজনের মধ্যের দূরত্ব মিলিয়ে গেল।রিফাতের ঠোঁট তানহার গাল ছুঁয়ে নেমে এল তার ঘাড়ের কাছে।তানহা কাঁপা কাঁপা হাতে রিফাতের শার্টের কলার ধরে টেনে নিল কাছাকাছি।উত্তাপ ছড়িয়ে পড়ছিল দুজনের শরীরে।
ঠিক তখন হঠাৎ করেই করিডোরে কারও পায়ের শব্দ!দুজন তড়াক করে আলাদা হয়ে গেল, যেন কিছুই হয়নি এমন ভান করল।তানহা চুল ঠিক করছিল, আর রিফাত ফোনে মেসেজ টাইপ করার অভিনয় করছিল।
একজন সিকিউরিটি গার্ড হেঁটে চলে গেল, একবার সন্দেহভরা চোখে তাকাল, তারপর আর কিছু না বলে চলে গেল।দুজন আবার চোখাচোখি করে হেসে ফেলল।
রিফাত নিচু গলায় বলল,"এইবার সিঁড়ি দিয়ে ছাদে চলো, সেখানে তো আর কেউ আসবে না..."
তানহা মুচকি হাসল, কাঁধ উঁচিয়ে বলল,"শর্ত একটাই, যদি আবার ধরা পড়ি, তুমি আমায় তোমার বান্ধবী বলবে!"
রিফাত একটুও না ভেবে বলল,"না বান্ধবী না, সরাসরি বলবো, তুমি আমার ভবিষ্যতের স্ত্রী!"
তানহার গাল গরম হয়ে গেল।দুজন হাত ধরাধরি করে সিঁড়ির দিকে দৌড় দিল—চুপিচুপি নতুন আরেকটা পাগলামির খোঁজে...


Post a Comment

0 Comments

Banner 728x90